• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর সিটি নির্বাচন: চারদিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

সিসি নিউজ, ১৮ নভেম্বর: ইসি সূত্রে জানা গেছে, আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগে ও পরে মোট চার দিন পুলিশ, বিজিবি, র‌্যাব, এপিবিএন ও ব্যাটালিয়ান আনসার সদস্যদের মাঠে রাখার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আয়োজিত বৈঠকে ইসি সচিবালয় এ সংক্রান্ত কর্মপরিকল্পনা উপস্থাপন করবে।
৯ নভেম্বর ইসির যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্টদের বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়। চিঠিটি, মহাপুলিশ পরিদর্শক; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব; বর্ডার গার্ড বাংলাদেশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, ডিজিএফআই ও এনএসআইয়ের মহাপরিচালক, ঢাকার স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, রংপুরের বিভাগীয় কমিশনার; রংপুর রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক; জেলা প্রশাসক রংপুর; বিজিবির রংপুর সেক্টর কমাণ্ডার, রংপুর পুলিশ সুপার; রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা, র‌্যাব-১৩ এর অধিনায়কসহ অন্যাদের কাছে পাঠানো হয়েছে।
রংপুর সিটির নির্বাচনে ১৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের মোতায়েনের পরিকল্পনা নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এ সিটিতে দলীয় প্রতীকে প্রথমবারের মতো ভোট হওয়ায় বাস্তবতা বিবেচনায় নিয়ে বেশি সংখ্যক পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ান আনসার, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হতে পারে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট প্রশাসন-পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ বৈঠকে সংশ্লিষ্টদের মতামত নিয়েই আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েনের ছক চূড়ান্ত করবে ইসি।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রংপুরের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২২ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর আর ভোট হবে ২১ ডিসেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ