• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার সাংসদ মোস্তফা গুরুতর আহত

সিসি ডেস্ক: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হচ্ছে।

আজ শনিবার বিকাল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু সেতুর টাঙ্গাইলের নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন সাংসদের তিন সফরসঙ্গী-শান্ত, শাজাহান ও মনছুর।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস সূত্র জানায়, সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ প্রাইভেটকারযোগে ঢাকা যাচ্ছিলেন। পথে বঙ্গবন্ধু সেতুর ওপারে নাটিয়াপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নতুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সাংসদ ও তার সফরসঙ্গীদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সাংসদকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ