খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় খামারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
খামারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সবুজের সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজাউল করিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম, পাকেরহাট সরকারী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মোসাব্বের আলম, আংগারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক লিটন ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী, ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শামিম, পাকেরহাট সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সম্পাদক নুরজামাল, আংগারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শোভন,ডালিম, আব্বাস,আরিফ এবং ছাত্রলীগ নেতা নৃপেন,চন্দ্রদ্বীপ, সেতু,গোবিন্দ,সুমন, আবু হেনা, বাবুল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
কর্মী সভায় বক্তারা, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে কাজ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।