• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় পিএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২১১ জন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার প্রথমদিনেই ঝড়ে পড়ল ২১১ জন শিক্ষার্থী।
১৯ নভেম্বর রবিবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় ৬ টি কেন্দ্রে ৪০১৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করার কথা থাকলেও ২১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে মেয়েদের তুলনায় ছেলেদের অনুপস্থিতি বেশি ছিল।

খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, উপজেলার ৬টি কেন্দ্রে এবার প্রাথমিক বিদ্যালয়ের বালক ১৮০৭ জন ও বালিকা ১৯১৩ জন সহ মোট ৩৭২০ এবং মাদ্রাসার বালক ১৯৭ জন ও বালিকা ১০০ জন মোট ২৯৭ জন পরীক্ষার্থী ছিল। কিন্তু প্রাথমিকের বালক ১০৫ জন ও বালিকা ৫৭ জন সহ মোট ১৬২ জন এবং মাদ্রাসার বালক ২৮ জন ও বালিকা ২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

অনুপস্থিতির বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার মোঃ মান্নান সাংবাদিকদের জানান, পারিবারিক সমস্যা, ভাল শিক্ষালাভের জন্য গ্রাম হতে শহরে প্রত্যাবর্তন করা, একই সাথে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, অনেকের প্রস্তুতি খারাপ থাকা এবং অভিভাবকদের সচেতনতার অভাবে আজকের এই অনুপস্থিতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ