সিসি নিউজ, ২০ নভেম্বর: চারটি প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আলম প্রেস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেন সৈয়দপুর থানার এসআই আব্দুল আজিজ। আটক ওয়াসিম (৩৫) নামের ওই ব্যাক্তি ভাটা ব্যবসায়ী বলে জানা গেছে।
সৈয়দপুর থানার অফিসার শাহজাহান পাশা জানান, দীর্ঘ দিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন সাজাপ্রাপ্ত ওই আসামী।