• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাতিরঝিল নতুন থানা, উপজেলা হচ্ছে শায়েস্তাগঞ্জ

ঢাকা, ২০ নভেম্বর : রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকায় নতুন থানা স্থাপনের প্রস্তাবের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। দেশের ৪৯২তম উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ।

অাজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই নিকার সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

নিকার সভায় মোট ১০টি থানা, একটি পৌরসভা ও তিনটি পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এটি হবে দেশের ৪৯২তম উপজেলা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন হাতিরঝিল সমন্বিত উন্নয়ন শীর্ষক প্রকল্প এলাকায় হাতিরঝিল থানা স্থাপন এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ৭১টি পদ সৃজনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।’

নিকার সভায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাঁদমারী ইউনিয়নকে ফরিদপুর সদর উপজেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভোলা জেলার চরফ্যাশন থানাকে বিভক্ত করে দুলারহাট নামে নতুন থানা স্থাপন ও এর কার্যক্রম পরিচালনার জন্য ৪৩টি পদ সৃজকের প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে।’

সিরাগঞ্জের তাড়াশ উপজেলা সদরে পৌরসভা গঠিত হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পেয়েছে নিকারের।

ফরিদপুর পৌরসভা, নাটোর জেলার বনপাড়া পৌরসভা ও জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাবও অনুমোদন পেয়েছে বলে জানান শফিউল আলম।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমটি) সাংগঠনিক কাঠামোতে নতুন আটটি থানা স্থাপনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে নিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ