• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অটোরিক্সার ধাক্কায় আহত স্কুল ছাত্রীর মৃত্যু

সিসি নিউজ, ২১ নভেম্বর: নীলফামারীর সৈয়দপুরের গোলাহাটে অটোরিক্সার ধাক্কায় আহত স্কুল ছাত্রীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২১ নভেম্বর) মৃত্যু হয়েছে। নিহত সুরভী সানা শহরের গোলাহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭ম শ্রেণীর ছাত্রী।
গত ৪ সেপ্টেম্বর স্কুল যাওয়ার পথে সানাকে বেপোরোয়া অটোরিক্সা ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। অস্ত্রপচারের পর সানাকে আবার রংপুরে স্থানান্তর করা হয়। এবং রংপুরেই চিকিৎসাধীন থাকা অবস্থায় সানার মৃত্যু হয়।
গোলাহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭ম শ্রেণীল শ্রেণী শিক্ষক জাহানুর আলম বাবু বলেন সুরভী ছিল মেধাবী ছাত্রী। তার অকাল মৃত্যুর খবর শুনে তার ক্লাসরুম সহ পুরো স্কুলে শোকের ছায়া নেমে আসে। সহপাঠিরা অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। শহরের মুন্সিপাড়ার বাসিন্দা মোঃ সেলিমের কন্যা সুরভী সানা ছোটবেলা থেকেই মামার বাড়ী গোলাহাটে থাকতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ