• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষ, বাসে আগুন

দিনাজপুর প্রতিনিধি, ২৩ আগষ্ট: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাস পরিবহন শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা আগুনে পুড়ে দিয়েছে যাত্রীবাহী দু’টি বাস। এ শিক্ষার্থীরা বিশ্বাবিদ্যালয়ের সামনের মহা-সড়ক অবরোধ করায় দিনাজপুর-দশমাইল মহা-সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন,দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্র্থীবাহী একটি বাসের সাথে সরকারী কলেজ মোড়ে বেসরকারী পরিবহন একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে শিক্ষার্থীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের উপর চড়াও হলে উভয়ের মধ্যে সংঘর্ষে ৫ শিক্ষার্থীসহ ৭ জন আহত হয়। এরমধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। তাদেও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের মহা-সড়কে দু’টি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে আগুল লাগিয়ে দেয়। বাস দু’টি সম্পূর্ণরূপে ভস্মিভুত হয়।
দিনাজপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেলু জানায়, পুড়ে যাওয়া বাস দু’টির মালিক একজন হলেন ভবানী শংকর আগরওয়ালা এবং অপরজন তোফাজ্জল হোনেন।
ঘটনার পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিশ্বাবিদ্যালয়ের সামনের মহা-সড়ক অবরোধ করায় দিনাজপুর-দশমাইল মহা-সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন,দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম।
শিক্ষার্থীদের সাখে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনা স্বীকার করেছেন, বিশ্বদ্যিালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. সফিকুল আলম।
শিক্ষার্র্থী আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ