• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেজর জিয়ার ছোট ভাই কামাল মারা গেছেন

ঢাকা, ২৩ নভেম্বর: সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোটভাই আহমেদ কামাল ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার বিকাল চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যক্তিগত জীবনে চিরকুমার আহমেদ কামাল পর্যটন করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপক ছিলেন।

আহমেদ কামাল রাজধানীর সবুজবাগ এলাকায় একটি বাসায় একাকী জীবনযাপন করতেন। ব্যাচেলর জীবনকেই স্বাচ্ছন্দ্যময় মনে করতেন তিনি। এস ইসলাম ডন নামে একজন দুঃসম্পর্কের আত্মীয় তার খোঁজখবর রাখতেন। সবাই তাকে আহমদ কামালের ভাতিজা বলে জানেন।

আহমেদ কামাল উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাইপারটেনশনসহ নানা রোগে ভুগছিলেন। ২০১৫ সালের জুলাই অসুস্থ হয়ে পড়লে তাকে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বারডেমে নেয়া হয়।

এর কিছুদিন পর হাসপাতালে বসে গণমাধ্যমে বিএনপিকে নিয়ে দেয়া বক্তব্যে বেশ তোলপাড় সৃষ্টি হয়। ২০১৫ সালের নভেম্বরে জিয়াউর রহমানসহ পরিবারের মৃত সদস্যদের জন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি মিলাদ মাহফিলের আয়োজন করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি রাজনীতিতে আসছেন। তবে শেষ পর্যন্ত তিনি আর রাজনীতিতে আসেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ