• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাহজালালে যাত্রীর কোমরে মিললো সোনার বেল্ট

ঢাকা, ২৪ নভেম্বর: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুবাই ফেরত এক ব্যক্তির কোমরে মিললো সোনার বেল্ট। যার বাজার মূল্য ২০ লাখ টাকা। আজ শুক্রবার এ ঘটনা ঘটে। আটক ওই যাত্রীর নাম রহমত উল্লাহ। তিনি ফেনীর সোনাগাজী এলাকার বাসিন্দা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ওই সোনার পাতের ওজন ২৩২ গ্রাম। এ ছাড়া ওই যাত্রীর মানিব্যাগে আরো ১৭০ গ্রাম সোনার অলংকার পাওয়া যায়। মোট ৪০২ গ্রাম সোনার দাম ২০ লাখ ১০ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা রহমত উল্লাহর পাসপোর্ট পরীক্ষায় দেখতে পান, এই ব্যক্তি চলতি বছরে তিনবার বিদেশ ভ্রমণ করেছেন। গোপন সংবাদ থাকায় এবং যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় রহমত উল্লাহর প্যান্টের চামড়ার বেল্ট ‘স্ক্যানিং’ করে সোনার অস্তিত্ব পাওয়া যায়।
পরে বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে রহমত উল্লাহর বেল্ট খুলে ২৩২ গ্রাম ওজনের সোনার পাত এবং তাঁর মানিব্যাগ থেকে ১৭০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে রহমত উল্লাহ শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের জানান, নজরদারি এড়াতে এই কৌশল অবলম্বন করা হয়েছে। এ ঘটনায় রহমত উল্লাহর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ