• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে মাদক সেবনের দায়ে কলেজ ছাত্রের কারাদন্ড

ডোমার (নীলফামারী), ২৪ নভেম্বর: নীলফামারীর ডোমারে গাজাঁ ও গাজাঁ খাওয়ার উপকরন রাখার অপরাধে গোলাম ফারুক(২০) নামে এক কলেজ ছাত্রের একমাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ফাতিমা এই সাজা প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ফারুক উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি গ্রামের মোঃ বাবলু রহমানের ছেলে ও ডোমার সরকারী ডিগ্রী মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর ছাত্র।
ডোমার থানার এসআই গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিটে উপজেলা পরিষদের মাঠ থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে গাজাঁ ও গাজাঁ খাওয়ার উপকরন পাওয়া যায়।শুক্রবার তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২(খ) ধারায় মাদকদ্রব্য ও উপকরন রাখার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদ আলীর সাজার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে তাকে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ