• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৭ই মার্চের ভাষণ: নীলফামারীতে আনন্দ র‌্যালী

নীলফামারী প্রতিনিধি: বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ “মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভূক্তির মাধ্যমে “বিশ্ব প্রামান্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভ করায় নীলফামারীতে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টায় শহরের বড় মাঠ থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষীণ করে। এতে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও রাজনৈতিক দলের অন্তত ১০ সহস্রাধিক মানুষ অংশ নেন। সব শেষে র‌্যালীটি আবার বড় মাঠে ফিরে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুজিবুর রহমান সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে র‌্যালীর সমাপ্তি ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুজিবুর রহমান, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সিভিল সার্জন ডা. রণজীত কুমার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক কর্মসূচীতে অংশ নেন।

অপরদিকে সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ