• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মাইকের উচ্চ আওয়াজে অতিষ্ঠ খানসামাবাসী

এস.এম.রকি, খানসামা(দিনাজপুর) : সু-খবর, সু-খবর। ভইষের (মহিষ) মাংস ৩২০ টাকা আগামীকাল জবাই করা হবে ১ লকখো ৬০ হাজার টাকার একখানা ভইষ। আগে আসিলে আগে পাইবেন এক দাম তাজা ভইষের(মহিষ) মাংস। প্রতিদিন উচ্চ শব্দে মাইকে এমন প্রচারনায় অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামীন শহর পাকেরহাট সহ খানসামা উপজেলার সাধারণ জনগন।

কয়েজন এলাকাবাসী ও দোকান মালিকের সাথে কথা বলে জানা যায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসকের সেবা, মলম-মাজন বিক্রি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মহিষের মাংস বিক্রি, হকারের প্রচারনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারনা চালানো হয় ফলে রাস্তার পাশে থাকা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, হাসপাতাল, অফিস, ব্যাংক-বীমা দাপ্তরিক কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং শিক্ষার্থীদের লেখাপড়ার মনোযোগ নষ্ট হচ্ছে।

পাকেরহাট শহরের জহুরুল ইসলাম চৌধুরীর সাথে এ বিষয়ে কথা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মাইকের এত উচ্চ আওয়াজ বিরক্তিকর এবং উচ্চ আওয়াজ বন্ধে প্রশাসনের উদ্যোগ প্রয়োজন।

সূত্র মতে জানা যায় শব্দের মান মাত্রা অতিক্রম না করার শর্তে মাইক ব্যবহার করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার ও বিধান আছে। এতে এলাকাবাসীর অভিযোগ মাইকিং এর ক্ষেত্রে এ বিধান মানা হয় না।

এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সোলেমান আলী জানান যদি উচ্চ শব্দে মাইক বাজানোর ঘটনা ঘটে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ