সিসি নিউজ, ২৬ নভেম্বর: সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী বাজারে মর্জিনা বেগম (৩৪) নামে এক মহিলা শ্রমিক নিহত হয়েছে। আজ রোববার রাত ১০টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত মর্জিনা তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়ার নিয়ামুল হকের স্ত্রী। সে সৈয়দপুর কামারপুকুর ইউনিয়নের রানু এগ্রো ফ্যাক্টরীর মহিলা শ্রমিক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্যাক্টরীতে কাজ সেরে ভ্যানে চড়ে বাড়ি ফিরছিল মর্জিনা। চিকলী বাজারে ঢাকাগামী একটি নৈশ কোচ ভ্যানটিকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।