জয়পুরহাট প্রতিনিধি. ২৭ নভেম্বর: জয়পুরহাটে অনুষ্ঠিত হলো কিশোরী মেয়েদের বয়ঃসন্ধিকালের নানা সমস্যা ও তার প্রতিকার নিয়ে এক আলোচনা সভা। সোমবার দুপুরে শহরের থঞ্জনপুর উচ্চবিদ্যালয় মিলনায়তনে ব্যতিক্রমধর্মী এ আলোচনা সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত ফারজানা, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সোশাল মার্কেটিং কোম্পানীর (ওএমসি) উত্তরাঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ জাফরুল্লাহ্, মেডিক্যাল অফিসার ডাঃ আইরিন সুলতানা, খঞ্জনপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি এ ই এম মাসুদ রেজা, প্রধান শিক্ষক আজিজুল হক প্রমূখ।
পরে মাসিক ঋতু ¯্রাব, স্বাস্থ্য সম্মত প্যাড ব্যাবহারের নিয়মাবলী, যৌন সমস্যা, বখাটেদের কূ প্রস্তাবসহ বিভিন্ন ধরনের যৌন হয়রানীসহ বয়ঃসন্ধিকালের নানা সমস্যা নিয়ে কিশোরী মেয়েরা নাম প্রকাশ না করে চিরকুটের মাধ্যমে জানতে চাইলে তাদের পরামর্শ দেওয়া হয়। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ৩ শতাধিক কিশোরী মেয়েদের ওএমসি’র পক্ষ থেকে বিনা মূল্যে স্বাস্থ্য সম্মত প্যাডসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করা হয়।
স্থানীয় পল্লী চিকিৎসক সোলায়মান আলী আনোয়ারের আয়োজনে এ অনুষ্ঠানের সার্বিক সহায়তা করে ওএমসি।