• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ায় দুর্বৃত্তের রামদার আঘাতে নিহত ১

বগুড়া, ২৭ নভেম্বর : বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তের রামদার আঘাতে তোজ্জামেল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

একাধিকসূত্র জানায়, গাবতলীর নিজ দূর্গাহাটা গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে বিগত দূর্গাহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোজ্জামেল হোসেন উপজেলার বটিয়াভাঙ্গা দক্ষিণপাড়া গ্রামে চাচাতো ভাইয়ের বিয়ের দাওয়াত খেতে যায়। দাওয়াত খেয়ে বাড়ী ফেরার পথে আগে থেকে ওঁত পেতে থাকা একদল দূর্বৃত্ত এলোপাতারীভাবে রামদা দিয়ে কুপিয়ে গুরুত্বরভাবে জখম করে।

পরে স্থানীয়রা আহত তোজ্জামেলকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে মারা যায়। সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) ফজল-ই-খুদা পলাশ, থানার ওসি খায়রুল বাসারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়।

এ প্রসঙ্গে থানার ওসি খায়রুল বাসার বলেন, তোজ্জামেল খুনীদের গ্রেফতারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ