• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১০টি আঞ্চলিক কার্যালয়ে এনআইডি পুনঃমুদ্রণ হবে

সিসি ডেস্ক, ২৭ নভেম্বর: নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয় ছাড়াও ১০টি আঞ্চলিক কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র পুনঃমুদ্রণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আঞ্চলিক কার্যালয় পরিচয়পত্রের কোনো সংশোধন করতে পারবে না। পরিচয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে আঞ্চলিক কার্যালয় তা প্রিন্ট দিতে পারবে। এতে নাগরিকদের হয়রানি লাঘব হবে বলে মনে করছে ইসি। সোমবার নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

ইসির ১০টি আঞ্চলিক কার্যালয় হলো-ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও ফরিদপুর। এতোদিন আঞ্চলিক কার্যালয় জাতীয় পরিচয়পত্র সরাসরি প্রিন্ট দিতে পারত না। হেলালুদ্দীন জানান, ভোটার হওয়ার যোগ্যদের ভোটার হতে উদ্বুদ্ধ করতে বছরের একটি দিনকে ‘ভোটার দিবস’ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। পরবর্তীতে ভোটার দিবস কোন তারিখে হবে তা ঠিক করা হবে। তিনি জনান, সভায় ইসি সংশ্লিষ্ট আইনগুলো সংকলন করে বই আকারে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য একটি কমিটি করা হয়েছে। এ ছাড়া কোন আইন প্রয়োজন আছে, কোন আইন প্রয়োজন নেই তা ঠিক করতে আরেকটি কমিটি করা হয়েছে।

রংপুরের প্রস্তুতিতে সন্তুষ্ট ইসি

ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ইসির সভায় ২১ ডিসেম্বরের ভোট সামনে রেখে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের বর্তমান পরিস্থিতি ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেছে ইসি। এখন পর্যন্ত রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের হলফনামা ইসির ওয়েবসাইটে না দেয়ার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, রবিবার পর্যন্ত মনোনয়পত্র যাচাই বাছাই হয়েছে। আগামী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। পরদিন প্রতীক বরাদ্দ করা হবে। এরপর ইসি সিদ্ধান্ত নেবে হলফনামা ওয়েবসাইটে দেয়া যায় কি না। সচিব বলেন, আগামী ৭ ডিসেম্বর রংপুরে প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীদের সঙ্গে বৈঠক করবেন সিইসি। তিনি বলেন, কোন কেন্দ্রে ইভিএম করা হবে আর কোন কোন কেন্দ্রে সিসিটিভি বসানো হবে তা এখনো ঠিক করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ