• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৌদির কাছে অস্ত্র বিক্রি করছে গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক, ২৮ নভেম্বর: সৌদি আরবের কাছে ৭৮ দশমিক ৭ মিলিয়ন ডলারের বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রি করছে গ্রিস।
এ মন সময় গ্রিস তাদের কাছে অস্ত্র বিক্রি করছে, যখন সৌদি আরব ইয়েমেনে যুদ্ধ করছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি জারি রেখেছে এবং লেবাননে প্রভাব বিস্তার করছে।
ইয়েমেনে বেসামরিক লোক হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মধ্যেই সৌদি আরবের কাছে গ্রিসের অস্ত্র বিক্রির চুক্তি নিয়ে গ্রিক রাজনীতি গরম হয়ে উঠেছে। বিরোধী দল ও অন্যান্য রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন বামপন্থি সিরিজা পার্টির নেতৃত্বের সমালোচনা করে চুক্তি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। কিন্তু সিরিজা পার্টির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস এ ইস্যুতে বিরোধী পক্ষের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ করেছেন।
গ্রিসের বিরোধী রাজনীতিকরা অভিযোগ করেছেন, আন্তর্জাতিক আইনের প্রক্রিয়া যথাযথভাবে না মেনে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির চুক্তি করেছে সিপরাসের নেতৃত্বাধীন সরকার। আর সমালোচকরা বলছেন, যুদ্ধরত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে সরকার।
মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনে শিয়াপন্থি হুতিদের বিরুদ্ধে যুদ্ধে সুন্নিপন্থি দেশগুলোর সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। গ্রিসের মধ্য-ডানপন্থি নিউ ডেমোক্র্যাসির আইনপ্রণেতা অভিযোগ করেছেন, প্রতিরক্ষামন্ত্রী পানোস কামেনোস এই চুক্তির শর্ত ঠিক করতে অবৈধভাবে বেসরকারি মধ্যস্থতাকারী নিয়োগ দিয়েছেন। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। গ্রিক আইনানুযায়ী, এ ধরনের চুক্তি অবশ্যই সরাসরি সরকারের তরফে করতে হবে।
এর আগে স্বচ্ছতা ছাড়াই এ ধরনের ‘উসকানিমূলক’ চুক্তি করায় পানোস কামেনোসের পদত্যাগ দাবি করে নিউ ডেমোক্র্যাসি।
সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির চুক্তি নিয়ে ক্ষমতাসীন সিরিজা পার্টির আইনপ্রণেতাদের মধ্যেও বিরোধ দেখা দিয়েছে। এ দলের আইনপ্রণেতা গিওরগজ কিরিটসিস বলেছেন, রাজনৈতিক ও নৈতিক দিক বিবেচনায় দেশটির কাছে অস্ত্র বিক্রি করা উচিত নয়।
২০১৫ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১২ হাজার মানুষ নিহত ও প্রায় ৫০ হাজার মানুষ আহত হয়েছেন। একই বছর থেকে ইমেয়েনে সুন্নিপন্থি নেতৃত্বের সমর্থনে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জাতিসংঘের তথ্যমতে, নিহতদের মধ্যে ৬০ শতাংশ বেসামরিক লোক।
জাতিসংঘের তথ্যানুযায়ী, প্রায় ২ কোটি ইয়েমেনির জন্য জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। এদের মধ্যে প্রায় ১ কোটি ১০ লাখই শিশু।
সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্রিস শাখা এক বিবৃতিতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির চুক্তি প্রত্যাহার করতে গ্রিক সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।
সূত্র : আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ