• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আজ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী

সিসি নিউজ, ০১ ডিসেম্বর:  আজ শনিবার ২ ডিসেম্বর ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্ম ও ওফাত দিবস। পবিত্র দিবসটি যথাযোগ্য ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায়

গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী প্রদান, সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকা ও ‘কালিমা তায়্যিবা’ খচিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্র্যাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শন করা।

এছাড়া পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাতে সরকারি ভবনগুলো ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্তে বলা হয়, এ দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

এছাড়া হজরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওর পক্ষকালব্যাপী আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সারাদেশে বিভাগ/জেলা/উপজেলা/সিটি করপোরেশন/পৌরসভা/সশস্ত্র বাহিনী বিভাগ/বেসরকারি সংস্থাগুলোতে হজরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের কর্মসূচি পালিত হচ্ছে।

এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে দিবসটির যথাযোগ্য গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল/কারাগার/সরকারি শিশু সদন/বৃদ্ধ নিবাস/মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে যথাযথভাবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন করছে। এ উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ