• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলোজিষ্ট পরিষদের মানববন্ধন

সিসি নিউজ, ৩ ডিসেম্বর: সৈয়দপুরে প্রাইভেট চাকুরীর নীতিমালা প্রনয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়ে মেডিকেল টেকনোলোজিষ্টরা মানব বন্ধন পালন করেছে। রবিবার (৩ ডিসেম্বর) সকালে সৈয়দপুর ১০০ শয্য হাসপাতাল সম্মুখে এ মানববন্ধন পালন করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ক্লিনিকে কর্মরত টেকনোলোজিষ্টরা উপস্থিত ছিলেন।
মানব বন্ধনে সংগঠনটির উপদেষ্টার মন্ডলির সদস্য মোঃ নজরুল ইসলাম বলেন, আজ সারা দেশে বিভিন্ন বাণিজ্যিক ক্লিনিকে অদক্ষ, সনদ বিহীন লোকজন কাজ করছে। এতে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষার ভুল রিপোটে মানুষের হয়রানিসহ আর্থিক ক্ষতির স্বিকার হচ্ছে। তাই অনতি বিলম্বে এদের বাতিল করে শিক্ষিতদের নিয়োগ ব্যবস্থা করতে হবে। নীলফামারী জেলা বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদের (বিএমটিপি) সাধারন সম্পাদক মোঃ আরিফ হোসেন বলেন, বিগত কয়েক যুগ ধরে কোন নিয়োগের সার্কুলার নেই। সরকারি চাকুরির বয়স শেষ। আমরা পেশাগত শিক্ষিতরা আজ বেকারের পথে। সকলে মেডিকেল বিষয় ভিক্তিক লেখাপড়া করে হতাশ।
তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরকারি নিয়োগ প্রকাশ ও সংগঠনটির এসডিজি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সকল বক্তাদের পক্ষ হতে আবেদন জানানো হয়। এছাড়া সংগঠনটির যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ও আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ ইজহার, সজল ও সভাপতি মোঃ আলতামাস আরেফিন বক্তব্য রাখেন মানববন্ধনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ