• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৪ কোটি ৬১ লাখ টাকা পাবে তারেক মাসুদের পরিবার

সিসি নিউজ, ৩ ডিসেম্বর: সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ নিহতের ঘটনায় তার পরিবার পাবে চার কোটি ৬১ লাখ পচাত্তর হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ। বিচারপতি জিনাত আরা ও কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রায় দেন।
রায়ে বাস চালককে ত্রিশ লাখ টাকা বিমা কোম্পানিকে ৮০ হাজার টাকা এবং বাসের তিন মালিককে বাকি টাকা দেয়ার আদেশ দেয়া হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে বলা হয় এ রায়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা আদালতের দ্বারস্ত হওয়ার আগ্রহ পাবে। আইন অনুযায়ী ক্ষতিপূরণ নির্ণয় করা সহজ হবে বলেও মত দিয়েছে আদালত।
চালকরা যাতে মহাসড়কে সতর্ক থাকেন এ কারণে বাস চালকদেরও ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়েছে রায়ে।
সিনেমার লোকেশন দেখে মাইক্রোবাসে মানিকগঞ্জ থেকে ফেরার সময় ২০১১ সালে ১৩ অগাস্ট ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ