• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আত্রাইয়ে ‘সাত পা’ বিশিষ্ট বাছুরের জন্ম

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম তিলাবাদুরি গ্রামে ‘সাত পা’ বিশিষ্ট একটি এঁড়ে বাছুরের জন্ম হয়েছে। গত বুধবার সন্ধ্যায় তিলাবাদুরী গ্রামের শ্রী: নয়ন কুমারের বাড়িতে অদ্ভুত বাছুরটি জন্ম নিয়েছে।
‘সাত পা’ বিশিষ্ট বাছুরের জন্ম হওয়ার খবর এলাকায় প্রচার হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আশপাশের গ্রামের শত শত উৎসুক জনতা এক নজর দেখতে গাভীর মালিকের বাড়িতে ভিড় করতে থাকে। বাছুরটির পিঠের উপরে আলাদা ভাবে আরো তিনটি পা বের হয়েছে। বর্তমানে বাছুরটি সম্পর্ণ সুস্থ্য আছে এবং হেঁটে বেড়াতে দেখা গেছে।
এ ব্যাপারে গাভীর মালিক শ্রী: নয়ন কুমারের সাথে কথা বললে তিনি জানান, তিনি পেশায় একজন কৃষক। তিনি দীর্ঘ দিন যাবৎ গরু বাছুর পালন করে আসছেন। গত বুধবার সন্ধ্যায় তার গাভী ‘সাত পা’ বিশিষ্ট বাছুর প্রসব করে। বর্তমানে শত শত উৎসুক জনতা তার বাড়িতে গাভী দেখার জন্য ভিড় করছে।
এ বিষয়ে আত্রাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: রুহুল আমিন আল-ফারুক বলেন, অনেক সময় কনজেনিটাল ডিফেক্টের ( জন্মগত ত্রুটি ) কারণে এমনটা হয়ে থাকে। এ ধরণের ঘটনা সচারাচর দেখা যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ