• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে আটক জলঢাকার প্রভাষক কারাগারে

সিসি ডেস্ক, ৮ ডিসেম্বর: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপা চেয়ারম্যান হুসেইন মহম্মদ এরশাদের ছবি পোষ্ট করে স্ট্যাটাসের মাধ্যমে কটুক্তি করার অভিযোগে আটক করা হয়েছে নীলফামারীর জলঢাকা ডিগ্রি কলেজের বিএম শাখার প্রভাষক সেলিমুর রহমান সেলিমকে (৪৫)।
আজ শুক্রবার সকালে উপজেলার মুদিপাড়া বাসার সামনে হতে তাকে আটক করে পুলিশ। আটকের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। আটক সেলিম উক্ত এলাকার জহির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায় এ ঘটনায় জলঢাকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আখতারুজ্জামান বাবু তথ্যপ্রযুক্তি আইনের ধারায় থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তথ্য প্রযুক্তি আইনের ধারায় মামলা দায়ের করতে অনুমতির প্রয়োজন। সে জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে। তবে সেলিমুর রহমান সেলিমকে প্রাথমিক ভাবে ১৫১ ধারায় আটক করা হয়। এক প্রশ্নের জবাবে ওসি জানান ওই স্ট্যাটাসে যারা লাইক ও মন্তব্য করেছে তদন্তে প্রমানিত হলে তারাও তথ্য প্রযুক্তি আইনের আওতায় চলে আসবে।

জলঢাকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আখতারুজ্জামান বাবু জানান, গত ৬ ডিসেম্বর দুপুর ১২টা ৭ মিনিটে সাবেক শিবির নেতা জলঢাকা ডিগ্রি কলেজের বিএম শাখার হিসাব বিজ্ঞানের প্রভাষক সেলিমুর রহমান সেলিম তার নিজস্ব ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপা চেয়ারম্যান এরশাদকে জরিয়ে কটুক্তিমুলক ছবিসহ স্ট্যাটাস আপলোড দেয়। তারই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে আমি বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনের ধারায় থানায় লিখিত অভিযোগ করেছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ