• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বদরগঞ্জে জয়িতাদের অনুদান ও ক্রেষ্ট প্রদান

বদরগঞ্জ (রংপুর), ৯ ডিসেম্বর: রংপুরের বদরগঞ্জে জয়িতা অন্বেষন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারিদের মাঝে আর্থিক অনুদান ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। শনিবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৭ উৎযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা, অনুদান ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম,রুবিনা আখতার।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের এরিয়া ম্যানেজার শিল্পি শিকদার,সাংবাদিক শ্যামল লোহানী প্রমুখ।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য পাওয়া,শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারি,“সফল জননী নারী”,নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ৫ জনকে ক্রেষ্ট প্রদান ও বিভিন্ন নারীদের নিয়ে কাজ করা ৭ সমিতিকে আর্থিক অনুদান প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ