• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর বিশ্ব মানবাধিকার দিবসে র‌্যালী

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে সোমবার (১০ ডিসেম্বর) সকালে বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশ মানবাধিকার ব্যুরো সহ কয়েকটি সংগঠন র‌্যালী ও সমাবেশ করেছে।
সোমবার সকাল সোয়া ১১ টায় বাংলাদেশ মানবাধিকার ব্যুরো সৈয়দপুর জেলা শাখার উদ্দ্যোগে প্লাজা সুপার মার্কেট থেকে একটি র‌্যালী শহরের শহীদ ডা: জিকরুল হক সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্লাজায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমারেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক সাংবাদিক এম এ করিম মিস্টার, সৈয়দপুর কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ।
র‌্যালীতে অংশ গ্রহন করেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া আলীম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজাহান, সংগঠনের সভাপতি গোলাম রব্বানী লিটন, পৌর কাউন্সিলর জাহানারা বেগম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার লাকী, আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক এম এ মোমেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সৈয়দপুর উপজেলা শাখা অনুরুপ কর্মসূচি পালন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ