• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষনা

সিসি নিউজ, ১১ ডিসেম্বর: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার কমিটি অনুমোদন দিয়েছে নীলফামারী জেলা কমিটি। আজ সোমবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, নীলফামারী জেলা শাখা কমিটির সাধারন সম্পাদক দীপক চক্রবর্তী বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর উপজেলা শাখা কমিটিতে সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে আজম আলী সরকার ও নজরুল ইসলাম রয়েল এবং পৌর শাখা কমিটিতে সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে মহসিন মন্ডল মিঠু ও মোঃ নাদিম ইসলাম।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর সৈয়দপুর পুলিশ ক্লাবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. মোল্লা মোঃ আবু কাওসার, সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এ কে এম আজিম ও খায়রুল হাসান জুয়েল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাফিউল করিম রাফা, মানবাধিকার বিষয়ক সম্পাদক মানিক ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের নীলফামারী জেলা শাখার সভাপতি কামরুজ্জামান কামরুল সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ