• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফেঞ্জুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

সিলেট, ১১ ডিসেম্বর: সিলেটের ফেঞ্চুগঞ্জে বাংলাদেশ বিদ্যু উন্নয়ন বোর্ডের একটি উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে ফেঞ্চুগঞ্জের পালবাড়ীতে ২৩০ কেভি সাবস্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের ফলে সোমবার সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লার কিছু এলাকায় ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এবিএম ফেরদৌস জানান, স্টেশনে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে।
গ্রিড সেকশনের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বলেন, ট্রান্সফরমারে আগুন ধরায় বেশ কিছু এলাকা ৩ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল। আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ