• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অতিরিক্ত সচিব পদে ১২৮ কর্মকর্তার পদোন্নতি

ঢাকা, ১১ ডিসেম্বর : প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১২৮ যুগ্ম সচিব। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ সোমবার পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ১২৮ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বর্তমান সরকারের মেয়াদে ৫ম দফায় জনপ্রশাসনের কর্মকর্তারা বড় ধরনের পদোন্নতি পেলেন।
এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হলো ৫৬০ জন। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা একশর কিছু বেশি।
সর্বশেষ গত ২৩ এপ্রিল প্রশাসনে সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ২৬৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। এর আগে গত বছরের ২৭ নভেম্বর জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতি দেয়া হয়। ওই সময় অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে ৫৩৬ জন কর্মকর্তা পদোন্নতি পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ