• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেরোবিতে বাঁধনের সভাপতি বাপ্পী, সম্পাদক লুবা

গোলাম মুর্ত্তজা, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন আজ মোঃ আজমল হোসেন বাপ্পীকে সভাপতি এবং  ফারিয়া ফারজানা লুবাকে সাধারণ সম্পাদক করে  ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে।  কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রুকাইয়া মুনতারিন জিনাত, বিশাল রায়, সহ সাধারণ-সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ জামান শোভন, সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রহমান, কোষাধ্যক্ষ মোঃ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক আল আমিন মৃধা, প্রচার সম্পাদক কৌশিক রায় শুভ, তথ্য ও শিক্ষা সম্পাদক সিরিয়া জাহান এবং জোনাল প্রতিনিধি তাওহীদ মোঃ ফয়সাল বারী।

মঙ্গলবার (১২ ডিসেম্বর)  বিকালে একাডেমিক ভবন-৪ এর গ্যালারি রুমে এক বাৎসরিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর  ও ডোনার সংবর্ধনা অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইনজিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মোঃ ফরিদুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী  অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, বিজনেস স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও ডিন মোঃ ফেরদৌস রহমান, বাংলা বিভাগের অধ্যাপক  ড. শরিফা সলোয়া ডিনা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক তাবিউর রহমান প্রধান সহ প্রমুখ।

উল্লেখ্য, বাঁধনের এ নতুন কমিটি পরবর্তী এক বছরের জন্য ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ