• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে জোড়া খুনে জড়িত খুনী সুমন গ্রেফতার (ভিডিও)

সিসি নিউজ, ১৩ নভেম্বর: সৈয়দপুরের জসিম বাজারে দিবালোকে জোড়া খুনের ঘটনায় প্রধান খুনী নুর মোস্তফা ওরফে লাবু ওরফে সুমনকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। সৈয়দপুরের চৌমুহনী বাজার থেকে তাকে গতকাল মঙ্গলবার বিকেলে আটক করে পুলিশ। লাবু সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট এলাকার তেলিপাড়ার মোহাম্মদ আলীর পুত্র।
আজ বুধবার সন্ধ্যায় সৈয়দপুর থানায় এক প্রেস কনফারেন্সে নীলফামারী পুলিশ সুপার জাকীর হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আটক খুনীর দেয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুরের চিরিরবন্দরের একটি আখ ক্ষেত থেকে রক্তমাখা জামা-কাপড়, নিহতের মোবাইল ফোন উ

দ্ধার করা হয়েছে। বিকেলে নীলফামারী ম্যাজিস্টেট আদালতে আটক লাবু স্বীকারোক্তিমূলক জবাববন্দী দিয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সুপার সাংবাদিকদের জানান।
উল্লেখ্য যে, পুলিশ গত ২৯ নভেম্বর সকাল ১১টার দিকে সৈয়দপুরের জসিম বাজার এলাকার একটি বাসা থেকে পাবতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও পেট্রল পাম্প ব্যবসায়ী মামনুর রশিদ ওরফে মামুন ও তার বান্ধবী কলেজ ছাত্রী সাথী আরা ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে। খুনের পর ওই বাসার ভাড়াটিয়াসহ খুনীরা আত্মগোপন করে। এ ঘটনায় ওই রাতে নিহত মামুনের বড় ভাই আব্দুর রশিদ নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনের নামে মামলা দায়ের করে।

ভিডিও দেখতে ক্লিক করুন:

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ