• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন: ঝন্টু

সিসি ডেস্ক, ১৪ ডিসেম্বর: রংপুরের উন্নয়ন করতে হলে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে রসিক মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি রংপুরে। তিনি রংপুরের সার্বিক উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। তিনি রংপুরের মানুষের কাছে ভাত-কাপড় চান না। তিনি শুধু নৌকা প্রতীকে ভোট চান। আর তাঁর মাধ্যমে উন্নয়ন চাইতে হলে আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

বুধবার রাতে রংপুর নগরীর গনেশপুর নাড্ডাপাড়ায় রসিক নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক মোতাহার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ্যাড. আনোয়ারুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ