• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কালাইয়ে নবান্ন উৎসবে গ্যাস সিলিন্ডার ফেটে আহত ৮

জয়পুরহাট প্রতিনিধি, ১৪ ডিসেম্বর: জয়পুরহাটের কালাই উপজেলার করিমপুর গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে কেন্দ্র করে একটি মেলায় বেলুন এর গ্যাস সিলিন্ডার ফেটে শিশুসহ আহত হয়েছেন কমপক্ষে ৮ জন দর্শনার্থী। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহষ্পতিবার বিকেল ৪ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই উপজেলার কুজাইল গ্রামের আজিজুল ইসলাম (৪০), করিমপুর গ্রামের রবিউল ইসলাম (২৯) ও তার শিশু পুত্র তফিকুল ইসলাম (৮), আওড়াঁ গ্রামের স্বাধীন হোসেন (১৪), বালাইট গ্রামের সাকাওয়াত হোসেন সাকা (৩০), হাজীপুর গ্রামের বেলুন বিক্রেতা দুলু মিয়া (৫০) সহ অজ্ঞাত আরো ২ জন। এদের মধ্যে আজিজুল ইসলাম, সাকাওয়াত হোসেন সাকা ও বেলুন বিক্রেতা দুলু মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুজ্জামান চৌধূরী জানান, প্রতি বছরের মত এ বারেও বৃহষ্পতিবার করিমপুর গ্রামে চিশিÍয়া তরিকার পীর ভক্তদের আয়োজনে নবান্ন উৎসব অনুষ্ঠিত হচ্ছিল। এই নবান্ন উৎসবকে ঘিরে এখানে গ্রামীন মেলাও বসে। নবান্ন উৎসব ও মেলা দেখতে আশপাশের গ্রাম থেকে এখানে সমবেত বিভিন্ন বয়সের হাজার হাজার শিশু, নারী ও পুরুষ। মেলায় শিশুদের বেলুনে হাওয়া ভরতে গ্যাস সিলিন্ডার ব্যাবহ্রা করছিলেন বেলুন বিক্রেতা দুলু মিয়া। এ সময় হঠাৎ করে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার ফেটে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ কালাই ও ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। এদরে মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ও বগুড়া শহদি জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ