• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী আর নেই

সিসি নিউজ, ১৫ ডিসেম্বর: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী মারা গেছেন। শুক্রবার ভোররাত ৩ টায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বন্দরনগরী চট্টগ্রামে। বাদ আসর লালদীঘি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
বেশকিছু দিন ধরেই ভুগছিলেন কিডনি ও হার্টের রোগে। মাত্র দুদিন আগেই চিকিৎসা নিয়ে ফিরেছেন সিঙ্গাপুর থেকে। বৃহষ্পতিবার সকালে নিয়মিত ডায়ালাইসিস করতে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে নেয়া হয় মহিউদ্দিন চৌধুরীকে।
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানেই তাকে ভর্তি করা হয়। সন্ধ্যার পর অবস্থা আরও সংকটাপন্ন হলে রাখা হয় লাইফ সাপোর্টে। পরে ভোররাতে আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করা হয়।
মহিউদ্দিন চৌধুরীর সংকটাপন্ন অবস্থার কথা জেনে সন্ধ্যা থেকেই হাসপাতালে ভিড় জমান রাজনৈতিক নেতাকর্মীরা। মৃত্যুর সংবাদে নেমে আসে শোকের ছায়া।
তিন বার নির্বাচিত হয়ে ১৭ বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব পালন করেছেন এই প্রবীণ আওয়ামী লীগ নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ