• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে বেইলী ব্রিজ ভেঙে সার বোঝাই ট্রাক নদীতে

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর: দিনাজপুরের চিরিরবন্দরে কাকঁড়া নদীর বেইলী ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক (চুয়াডাঙ্গা-ট ১১-০২৫৪ নম্বর) ৭০০ বস্তা সারসহ নদীতে পড়ে গেছে। এর ফলে চিরিরবন্দর ও পাবর্তীপুর উপজেলার সঙ্গে জেলা শহরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া ব্রিজের দুপাশে যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে দিনাজপুর-চিরিরবন্দর সড়কের কারেন্টহাট নামক স্থানে কাকঁড়া নদীতে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপার আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী লোকমান হোসেন বলেন, ‘সেতুর পাশে বালুচর দিয়ে হেঁটে যাচ্ছছিলাম । এ সময় হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে আসলে দেখি, ব্রিজের মাঝখানে পৌঁছামাত্র সার বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়েছে। পরে স্থানীয়রা দৌড়ে আসলে ট্রাকচালক ও হেলপারকে উদ্ধার করি। ‘
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জানান, ব্রিজটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এর দুই পাশে সিগনাল সাইনবোর্ড লাগানো রয়েছে। ব্রিজটিতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষেধ। কিন্তু দুর্ঘটনাকবলিত ট্রাকটি ৩৫ টন সার নিয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজটি নতুন করে নির্মানের জন্য জাইকা প্রকল্পে টেন্ডার হয়েছে। আগামী এক মাসের মধ্যে ব্রিজটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ