• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সিরাজগঞ্জ, ৩১ ডিসেম্বর:  সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আজ রবিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বাঘাবাড়ি ঘাট এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশা চালক শাহজাদপুর উপজেলার ভাটুরা গ্রামের শামীম হোসেন (২৬), পাবনার সাঁথিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের রশিদ মোল্লার ছেলে রাজ্জাক (৪৫), একই উপজেলার কুন্ডুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম (৩২), শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের তৌহিদুর রহমান ও সাথী বেগম।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, বাঘাবাড়ি সেতুর পাশে দাঁড়িয়ে অটোরিকশাটি যাত্রী তুলছিল। এ সময় পাবনা থেকে ঢাকাগামী ইশা পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক ও সেরাজুল মারা যান। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তৌহিদুর ও সাথীর এবং সেখানে নেওয়ার পর শামীমের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ