• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামে হঠাৎ অভিযান, গ্রেনেডসহ গ্রেফতার ২

সিসি নিউজ, ০২ জানুয়ারি:  হঠাৎ করেই চট্টগ্রামে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাউন্টার টেররিজমের ইউনিট এবং গোয়েন্দা পুলিশের এই অভিযানে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেনেডসহ আটক করা হয়।

গ্রেফতাররা নব্য জেএমবির সদস্য বলে দাবি করেছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এ এম হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, গ্রেফতারদের কাছ থেকে ১০টি তাজা গ্রেনেডের পাশাপাশি একটি সুইসাইড ভেস্টও পাওয়া গেছে। নাশকতা চালানোর পরিকল্পনা থেকে এই গ্রেনেড ও বিস্ফোরক জঙ্গিরা মজুদ করেছিল বলে জানান তিনি।

সোমবার সদরঘাটের মাদারবাড়ি এলাকার একটি বহুতল ভবনে দিবাগত রাত ১২টার দিকে শুরু হয়ে রাত ১টা পর্যন্ত চলে এই অভিযান।

আটক নব্য জেএমবির দুই সদস্য হচ্ছেন ময়মনসিংহের আশফাকুর রহমান ওরফে বাঙ্গালি ও কুমিল্লার মুরাদনগরের রাকিবুল হাসান। তারা দুই মাস আগে ওই বাসাটি ভাড়া নিয়েছিলো বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে ১০টি গ্রেনেড ও দুইটি সুইসাইড ভেস্ট উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া আটকদের কাছ থেকে চট্টগ্রাম শহরের একটি ম্যাপ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ