• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

সিসি নিউজ, ৪ জানুয়ারী: হিমেল বাতাসের সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে নীলফামারীর জনজীবন। সন্ধ্যার পর থেকে দুপুর পর্যন্ত কনকনে ঠান্ডা বিরাজ করছে এ জনপদে। বিঘ্ন ঘটেছে বিমান, ট্রেন ও বাস চলাচলে। নিম্ন আয়ের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারন করতে দেখা গেছে।
ঘন কুয়াশার কারনে সৈয়দপুরে বিমান চালকদের নিদ্দিষ্ট দৃষ্টিসীমা দুই হাজার মিটারের মধ্যে না থাকায় ঢাকা-সৈয়দপুর রুটে বিমান চলাচলে প্রায়ই বিঘ্ন ঘটছে।
রাতের বেলায় চলাচলকারী ট্রেনগুলো কুয়াশার কারনে গন্তব্য পৌছাতে ২ থেকে ৬ ঘন্টা দেরী হচ্ছে। গত দু’দিনে খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন সীমান্ত এক্সপ্রেস নীলফামারী স্টেশনে ৬ ঘন্টা দেরীতে পৌছে। ঢাকা-চিলাহাটি রেলপথের নীলসাগরসহ অন্যান্য ট্রেনগুলো ২ ঘন্টা দেরীতে চলাচল করছে।

সৈয়দপুর স্টেশন মাস্টার রেজাউল করিম সিসি নিউজকে জানান, ঘন কুয়াশার কারনে ট্রেনের গতি প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার থেকে নেমে ৬০ কিলোমিটারে চালাতে গিয়ে সময় ক্ষেপন হচ্ছে।
একই অবস্থা বিরাজ করছে সড়ক পথেও। একে তো রাস্তার বেহাল দশা, তার ওপর ঘন কুয়াশা। ৭ ঘন্টার পথ এখন ১৪ ঘন্টাতে পৌছাতে পারছে না।
শীতের তীব্রতায় বেড়েছে শীতজনিত রোগের। গত ৩দিনে নীলফামারীর ছয়টি উপজেলা হাসপাতালে প্রায় দেড় শতাধিক ডায়রিয়া রোগী ভতি হয়েছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ