• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাঁজা রপ্তানিতে অস্ট্রেলিয়ার লক্ষ্য শীর্ষস্থান

সিসি ডেস্ক, ০৪ জানুয়ারি: অস্ট্রেলিয়ার সরকার বলছে, চিকিৎসায় ব্যবহৃত গাঁজার রপ্তানিতে তারা শীর্ষস্থান দখল করতে চায়। কানাডা এবং নেদারল্যান্ডস দেশের বাজারে গাঁজা বিক্রির পর এখন বিদেশেও রপ্তানি শুরু করেছে।

অস্ট্রেলিয়া এই দুটি দেশকে টেক্কা দিতে চায়। এজন্য তারা আইন পরিবর্তন করার পরিকল্পনা করছে। ওদিকে উরুগুয়ে এবং ইসরায়েলেরও একই রকম পরিকল্পনা রয়েছে।

ক্যান্সারের কেমোথেরাপী চিকিৎসায় রোগীর মাথা ধরা ও বমিভাব কমাতে, এইডসের রোগীর ক্ষুধা জাগাতে, এবং পুরোনো বাত ও মাংসপেশীতে ব্যথা দূর করতে ডাক্তাররা গাঁজার ব্যবহারে অনুমতি দিয়ে থাকেন।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলছেন, তাদের এই পরিকল্পনার ফলে দেশের মধ্যে রোগীরাও উপকৃত হবেন।

ঐ দেশ ২০১৬ সালেই চিকিৎসায় গাঁজার ব্যবহার আইনসিদ্ধ করেছে।

তবে বিনোদনের জন্য গাঁজার ব্যবহার অস্ট্রেলিয়ায় এখনও নিষিদ্ধ।

হান্ট বলছেন, এই সিদ্ধান্তের ফলে অস্ট্রেলীয় গাঁজা চাষীরাও আর্থিকভাবে উপকৃত হবেন।

সারা বিশ্বে চিকিৎসার জন্য যে গাঁজা চাষ হয় তার অর্থকরী মূল্য ২০২৫ সাল নাগাদ ৫৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গাঁজার ব্যবহারের ওপর নিষেধ্জ্ঞা তুলে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ