• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা

সিসি নিউজ, ৬ জানুয়ারী: শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। কুড়িগ্রামে ঠান্ডাজনিত রোগে গত দুদিনে মারা গেছে দুই শিশু।
চারদিন ধরে সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। হাঁড়কাঁপানো ঠান্ডায় বেড়েছে রোগের প্রকোপ। শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত শিশু।
কুড়িগ্রামে রোগীর বাড়তি চাপ সামলাতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। বারান্দার মেঝেতে থেকে চিকিৎসা নিতে এসে আরো ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের।
নীলফামারী, মেহেরপুর, লক্ষ্মীপুর ও ফরিদপুরেও ঠান্ডাজনিত রোগীর চাপ বেশি। হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডে কোথাও তিল ধারনের ঠাঁই নেই। গত তিনদিনে কেবল ফরিদপুর শিশু হাসপাতালে ছয়শ আর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ শতাধিক রোগী ভর্তি হয়েছে।
প্রচন্ড ঠান্ডায় শিশুদের নিয়ে উদ্বিগ্ন স্বজনরা। বাগেরহাট জেলা সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ না থাকায় সেবা না নিয়েই ফিরতে হচ্ছে রোগীদের।
আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
শীত মৌসুমে শিশুদের পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি গরম কাপড় পড়িয়ে রাখার পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ