• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

২০ হাজার শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ

সিসি ডেস্ক, ৮ জানুয়ারী: ২০ হাজার শিক্ষকের বিরুদ্ধে জাল সনদ নিয়ে চাকরির অভিযোগ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এর মধ্যে  ৬৫৬ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এমপিও বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানাচ্ছে মন্ত্রণালয়।
গাজীপুরের ফকির সাহাবউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়। স্কুলটিতে শিক্ষক ১০ জন। এর মধ্যে জাল সনদ নিয়ে দীর্ঘদিন চাকরি করছেন দুই শিক্ষক ও এক গ্রন্থাগারিক। আর এসব তথ্য উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে। জাল সনদ নিয়ে চাকরি করায় অভিযুক্ত এক শিক্ষক বলছেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র।
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ৬৫৬ শিক্ষকের বিরুদ্ধে জাল সনদ দিয়ে চাকরির প্রমাণ পেয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। আর অভিযোগ আছে ২০ হাজারের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে।
এসব শিক্ষকের বিরুদ্ধে এমপিও বাতিলসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানাচ্ছে অধিদপ্তর।
শিক্ষাবিদেরা বলছেন, এমপিও দেয়ার সময় সঠিকভাবে যাচাইবাছাই হয় না বলেই জাল সনদ নিয়ে চাকরির সুযোগ তৈরি হচ্ছে।
জাল সনদে শিক্ষকতায় শিক্ষা ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়ছে উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তিও চেয়েছেন শিক্ষাবিদদের।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ