• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৫০ হাজার টাকা ছাড়ালো সোনার ভরি

সিসি ডেস্ক, ৯ জানুয়ারী: সোনার ভরি ৫০ হাজার টাকা ছাড়ালো। সোনার দর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

এতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়াবে ৫০ হাজার ৭৩৮ টাকা। বুধবার থেকে সারা দেশে সোনার নতুন দর কার্যকর হবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুয়েলার্স সমিতি বিষয়টি জানায়। সর্বশেষ গত ২৫ ডিসেম্বর সোনার দর ভরিতে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়িয়েছিল সমিতি।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৭৩৮ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৪০৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ৪৩ হাজার ১৫৭ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ৫৩৬ টাকা। তবে রুপার দাম বাড়েনি। প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৪৯ হাজার ৩৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ১২৩ টাকা এবং ১৮ ক্যারেট ৪১ হাজার ৮৭৪ টাকা ছিল। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৫ হাজার ৬৬১ টাকা।

প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে বলেও জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ