• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইজতেমায় যাবেন না মাওলানা সাদ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১১ জানুয়ারি: ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ বিশ্বইজতেমার মাঠে যাবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে তিনি সুবিধামতো বাংলাদেশ থেকে ভারতে চলে যাবেন বলে জানান মন্ত্রী। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাবলিগ জামাতের দুই পক্ষকে নিয়ে বৈঠক শেষে এসব কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্ব ইজতেমার আখেরী মোনজাত কে পরিচালনা করবেন তা ঠিক করবেন তাবলিগ জামাতের মুরব্বিরা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, আইনশৃংখলা বাহিনীর শীর্ষ ব্যক্তিরা, আলেম এবং কাকরাইল মারকাজের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে এই উত্তেজনার কারণে মাওলানা সাদ ইজতেমায় অংশ নিচ্ছেন না বলে জানিয়েছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
উল্লেখ্য, মাওলানা সাদ ‘তাবলিগ করা ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না’ বলে বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে অবস্থান নেয় ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সেখান থেকে মাওলানা সাদকে এ বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। কিন্তু তিনি উল্টো যুক্তি দেন। এ নিয়ে মাওলানা সাদের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ