• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ এবং গৃহীত উন্নয়ন কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ৩দিনব্যাপি উন্নয়ন মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ্, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়,সাংগঠনিক সম্পাদক অজিমউদ্দিন গোলাপ সরকার,উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য প.প অফিসার ডা: আজমল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মর্তূজা আল মামুন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো:ওবাইদুর রহমান,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারেসুল ইসলাম,উপজেলা আওয়মীলীগের সদস্য রোমান সরকারসহ সকল সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। উন্নয়ন মেলায় সরকারি ও বেসরকারি বিভাগের ৩০টি ষ্টলে উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ