• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে ঢাকা ক্লাবের আড়াই হাজার শীতবস্ত্র বিতরন

কুড়িগ্রাম প্রতিনিধি, ১৩ জানুয়ারী: কুড়িগ্রামে শীতে কাতর মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ঢাকা ক্লাব। কুড়িগ্রাম সদর ও উলিপুরের প্রত্যন্ত এলাকায় ক্লাবের উদ্যোগে বয়স্ক নারী ও পুরুষের মাঝে ২ হাজার ৪৬০টি কম্বল বিতরণ করা হয়।
শনিবার সকালে সদরের বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্লাবের সেক্রেটারী কমান্ডার জাহিরুল আলিম, পিএসসি (অব:), সদর ইউএনও আমিন আল পারভেজ, জেলা ত্রান ও পূণর্বাসন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিনিয়র সহকারি ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।
ঐতিহ্যবাহী ঢাকা ক্লাবের উদ্যোগে জেলার ধরলা, তিস্তা ও ব্রহ্মপূত্র অববাহিকায় অবস্থিত চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। এসময় সদরে ১ হাজার ৯৬০টি এবং উলিপুরে ৫শ পিস কম্বল শীতার্তদের হাতে তুলে দেয়া হয়।
সদর উপজেলার হাসনা বানু (৪৮) ও নয়নতারা (৫৫) জানান, বাহে এবার জারোত কোকড়া নাগি গেছি। তোমার কম্বল পায়া খুব উপকার হইল।
উলিপুরের সত্তর্ধ জামাল শেখ জানান, এদোন ঠান্ডা দেকং নাই বাহে। হাত-পাও নুলা হয়া যায়। এবার কম্বল দিয়া ঠান্ডা দমবার পামো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ