• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৬

সিসি নিউজ, ১৪ জানুয়ারী: সৈয়দপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৬ জন আহত হয়েছে। আহতদের  উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার শহরের ওয়াপদা, শ্বাসকান্দর মোড় এবং চৌমুহনি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
দশমাইল হাইওয়ে পুলিশের অফিসার্স ইনচার্য আব্দুল মালেক জানান, সকালে চার্জার ভ্যানের চালক ৪ যাত্রী নিয়ে দিনাজপুর মহাসড়কে উঠে। এ সময় দিনাজপুর থেকে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানটি ছিটকে সড়কের ধারে পরে যায়। খবর পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন ভ্যান চালক মফিজ উদ্দিন(৬৫), ভ্যান যাত্রী আমিনুল(৪০), তার স্ত্রী শাহিনা বেগম(৩৫) ও মেয়ে আমিনা(৬)।
একই সময়ে উত্তরা ইপিজেড যাওয়ার পথে ওয়াপদা মোড় এলাকায় হাবিবুর রহমান(৩০) নামে এক পরচুলা কারখানার শ্রমিক সাইকেল থেকে পড়ে ট্রাকের পিছনের চাকায় ডান হাত পিষ্ট হয়। পথচারিরা এ শ্রমিক উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করেন। দুপুরে আর এক দুর্ঘটনায় অশোক রায়(২২) নামে এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়ে সৈয়দপুর ১০০ শয্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের পার্বতীপুর সড়কের চৌমুহনী বাজারে বিপরিত দিক থেকে আসা মোটর সাইকেল ও ট্রলির মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ