• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কানাডাকে ৬৬ রানে হারিয়েছে টাইগার যুবরা

খেলাধুলা ডেস্ক, ১৫ জানুয়ারি : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুতে নামিবিয়াকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশি যুবারা। আজ দ্বিতীয় জয় তুলে নিয়েছে দলটি। টানা দ্বিতীয় জয় তুলে নেয়ার পথে কানাডা অনূর্ধ্ব-১৯ দলকে ৬৬ রানে হারিয়েছে সাইফ হাসানের দল।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান পিনাক ঘোষ। খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি অধিনায়ক সাইফ হাসানও। মাত্র ১৭ রান করে সাজঘরে ফেরেন আগের ম্যাচে দুর্দান্ত খেলা এই অধিনায়ক।
তৃতীয় উইকেটে মোহাম্মদ নাঈমকে সঙ্গে নিয়ে ৬২ রানের জুটি গড়েন তৌহিদ। নাঈম ৪৭ রানে সাজঘরে ফেরেন। এর পর আফিফকে নিয়ে ১১১ রানের জুটি গড়েন তৌহিদ। আফিফ ৫০ রানে ফিরলেও তৌহিদ তুলে নেন সেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১২২ রান।
এ দুজনের বিদায়ের পর শেষ দিকে আর কেউ রান না পেলে ২৬৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। কানাডার পক্ষে ৫ উইকেট নেন ফয়সাল জামখানদি।
২৬৫ রানে জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীর গতিতে রান তুলতে থাকে কানাডা। অধিনায়ক আরসলাম খান ছাড়া কেউই বড় স্কোর গড়তে ব্যর্থ হন। এই অধিনায়কের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৩ রান। টাইগারদের পক্ষে আফিফ নেন ৫ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ