• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘন কুয়াশায় ট্রেন বাতিল

সিসি নিউজ, ১৭ জানুয়ারী: ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে রয়েছে উত্তরের জেলা নীলফামারী। বিঘ্ন ঘটেছে বিমান, ট্রেন ও বাস চলাচলে। ঘন কুয়াশার কারনে মাত্রাতিরিক্ত দেরি হওয়ার কারনে গতকাল মঙ্গলবারের দিন-রাত্রীর খুলনা-নীলফামারী রেলপথে চলাচলকারী রুপসা ট্রেনটি বাতিল করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্র মতে, আজ সকালে তাপমাত্রা রেকড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস এবং দৃষ্টিসীমা রয়েছে মাত্র ১’শত মিটার। ফলে সৈয়দপুর বিমান বন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে কুয়াশা দ্রুত কেটে যাচ্ছে, এতে দুপুর ১২টার মধ্যে স্বাভাবিক হবে বিমান চলাচল- এমনটি আশা করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
অপরদিকে মঙ্গলবার রাতের বেলায় চলাচলকারী ঢাকাগামী নীলসাগর ট্রেনটি প্রায় ২ ঘন্টা দেরিতে নীলফামারী ছেড়েছে। একই অবস্থা বিরাজ করছে সড়ক পথেও। ঘন কুয়াশার কারনে গন্তব্য পৌছাতে অতিরিক্ত ৭/৮ ঘন্টা লাগছে।

ছবি: সংগৃহিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ