• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ইউএনডিপি’র ত্রান

কুড়িগ্রাম প্রতিনিধি, ১৭ জানুয়ারী: কুড়িগ্রামে চায়না-ইউএনডিপি বাংলাদেশ ইমারজেন্সি রেসপন্স ইনিসিয়েটিভ এর আরলি রিকোভারি ফেসিলিটি প্রকল্পের মাধ্যমে ইউএনডিপি’র সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা।
কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে বিতরণকালে বক্তব্য রাখেন- ইউএনডিপি’র রংপুর প্রজেক্ট অফিসের ম্যানেজমেন্ট এ্যাডভাইজার অর্ধেন্দু শেখর রায়, প্রোগ্রাম এনালাইসিস আরিফ আব্দুল্লাহ খান, সদর ইউএনও আমিন আল পারভেজ প্রমুখ।
প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলার উলিপুর, চিলমারী ও সদর উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ১৬টি ঢেউটিন, ট্রাংক, স্কুল ব্যাগ, পাতিল, মশারী, বিছানার চাদর, কম্বল ও হাতকরাত বিতরণ করা হয়। প্রাক বাছাই ও বিতরণে জেলা ও উপজেলা প্রশাসনসহ বেসরকারি এনজিও গণ উন্নয়ন কেন্দ্র (গাক) সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ