• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উত্তরের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত

সিসি নিউজ, ২০ জানুয়ারী: কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীসহ দেশের কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫ মাত্রার। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের কুড়িগ্রামের কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে। যা ঢাকা থেকে ২৭২ কিলোমিটার দূরে।

আজ শনিবার সকাল ৭টা ১৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এ কম্পনের স্থায়ীত্বকাল ছিল প্রায় ৮ সেকেন্ড। সকালের প্রচন্ড শীতে কম্পনের সময় লোকজন ঘুমিয়ে থাকায় জনসাধারণের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তবে সকালে রাস্তায় বেড়িয়ে আসা ও জেগে থাকা মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। অনেককে বাড়ি ঘর ছেড়ে খোলা জায়গায় যেতে দেখা যায়। তবে এ পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ