সিসি নিউজ, ২৩ জানুয়ারী: নীলফামারী-জলঢাকা সড়কের বগলাগাড়ী নামক স্থানে নির্মানাধীন সেতুর বিকল্প সড়কে বৈদ্যুতিক খুঁটি বোঝাই একটি লং ভাইক্যালের চাকা দেবে গেছে। এতে দুই দিন ধরে জেলা সদরের সাথে জলঢাকা উপজেলা শহরের যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে। সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছে জলঢাকা, ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলার প্রায় ১৫টি ইউনিয়নের বাসিন্দা।
লং ভাইক্যালের চালক ফারুক হোসেন জানান, রোববার ভোর রাতে পঞ্চগড় থেকে ১৫টি বৈদ্যুতিক খুঁটি নিয়ে বরিশাল যাওয়ার পথে ঘন কুয়াশার কারনে ওই দুর্ঘটনাটি ঘটে।